বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম।
রবিবার রাত আটটায় নগর ভবনে মেয়রদপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান। এ সময় রাসিক মেয়র তাকে মিষ্টিমুখ করান। উল্লেখ, গত ২৯শে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।