সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে শিশু ধর্ষণ মামলায় নাদিম ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি বলেন, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের নাদিম ইসলাম ও একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে নাদিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে রবিবার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।


প্রকাশিত: March 11, 2024 | সময়: 4:55 am | সুমন শেখ

আরও খবর