সর্বশেষ সংবাদ :

সাবেক এমপির কলাবাগান সয়লাব করেছে দুর্বৃত্তরা

রাণীনগর প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের কলা বাগানের প্রায় ৯৫টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ শুক্রবার দিন ঘটনাস্থল পরিদর্শন করে।
আনোয়ার হোসেন হেলালের বড় ছেলে রাহিদ সরদার জানান, উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় রাণীনগর-নওগাঁ সড়কের পাশে তার বাবা প্রায় একবিঘা জমি ক্রয় করে সেখানে মাটি ভরাট করে গত ৭-৮ মাস আগে দুই শতাধিক কলা গাছ রোপণ করেন।
এরই মধ্যে বৃহস্পতিবার দিনগত রাতে কে বা কারা শত্রুতার জ্বের ধরে প্রায় ৯৫টি কলা গাছ কেটে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে সু-বিচারের দাবি করেন তিনি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: March 10, 2024 | সময়: 5:44 am | সুমন শেখ

আরও খবর