, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুলিশ সদস্যদের আহত করে আসামি ছিনতাইকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী আরিফকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গত ১৮ ডিসেম্বর রাত ১টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আরিফ ইসলাম (৩২) কে গ্রেপ্তার করা হয়। আরিফ চারঘাট ইউসূফপুর কান্দিপাড়া শরিফুল ইসলাম অরোফে শরিফ মেম্বারের ছেলে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব।
জানা গেছে, গ্রেপ্তারকৃত অরিফ এলাকার কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। গত ২৯ নভেম্বর চারঘাট কান্দিপাড়া রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে মোসকেন আলীসহ অপর এক আসামিকে ১৭০ বোতল ফেন্সিডিল, হেরোইন ও অস্ত্রসহ আটক করে। ওই দিন আটককৃত আরিফ ও তার অন্যান্য দুই সহযোগী পুলিশদের উপরে হামলা করে আসামি ও ফেন্সিডিল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে মোসকেন আলীকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার পরে র্যাব-৫, সিপিএসসি টিম ছায়া তদন্ত শুরু করে। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার পরপরই কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আরিফ ও তার ভাই আগুন গা-ঢাকা দেয়।
মঙ্গলবার আরিফ রাতে অল্প সময়ের জন্য তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে বাড়ীতে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই র্যাব রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া নামক এলাকায় উক্ত বাড়ীতে অভিযান চালায়। এসময় বাড়ি তল্লাশি করে আটককৃত ব্যক্তির স্ত্রীর শয়ন কক্ষের ভিতর খাটের তোষকের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় বিদেশি ১টি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।