বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ করার মামলায় বেনজামিন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রবিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বেনজামিন জেলার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নির্যাতিতা গৃহবধূ দুপুরে গোসল শেষে কাপড় শুকাতে দেয়ার সময় অভিযুক্ত যুবক বেনজামিন তার মুখ চেপে ধরে একটি রান্না ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতার চিৎকারে অন্যরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে ওই নারী নিজেই বাদী হয়ে ঘটনার দিনই বাগাতিপাড়া থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানী শেষে রবিবার দুপুরে আসামীর উপস্থিতিতে ধর্ষনের সাথে তার সম্পৃক্ততা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।