সর্বশেষ সংবাদ :

অগ্নিঝরা মার্চ

বাঙালির ইতিহাসে মার্চ কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয়; এটি একটি জাতির জেগে ওঠার, শিকল ভাঙার এবং আত্মপরিচয় প্রতিষ্ঠার মহাকাব্য। ১৯৭১ সালের এই মার্চ মাসেই রচিত হয়েছিল একটি স্বাধীন ভূখণ্ডের মানচিত্র। পহেলা মার্চ থেকে শুরু করে ছাব্বিশের প্রথম প্রহর পর্যন্ত প্রতিটি দিন ছিল একেকটি অগ্নিস্ফুলিঙ্গ, যা শেষ পর্যন্ত স্বাধীনতার দাবানল হয়ে জ্বলে উঠেছিল।
অগ্নিঝরা মার্চের সূচনা হয় ১ মার্চ, যখন তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক ইয়াহিয়া খান আকস্মিকভাবে জাতীয় পরিষদের নির্ধারিত অধিবেশন স্থগিত ঘোষণা করেন । এই একতরফা সিদ্ধান্ত বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে আনে। স্লোগান ওঠে— “বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর” । ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উড়ানো হয় মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা, যা ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রথম দৃশ্যমান ঘোষণা।


প্রকাশিত: March 9, 2026 | সময়: 2:05 am | সুমন শেখ