বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে তিন বছর বয়সী রাসেল হোসেন নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
শিশু রাসেল উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার মহল্লার কানা বাবুর ছেলে।
জানা যায়, গত শুক্রবার রাতে শিশু রাসেল নিজ বাড়িতে পরিবারের লোকজনদের সঙ্গে খেলা করেছিল। এরপর কোন কাজে তারা ব্যস্ত হয়ে পড়লে সবার অজান্তে বাড়ির বাহিরে বেড়িয়ে আসে রাসেল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আশেপাশে তারা খোঁজাখুঁজি করতে থাকে।
এসময় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে রাসেলকে ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন। তৎক্ষনাৎ তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের পরিবারে পুলিশ পরিদর্শন করেন। পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় রাসেলের মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।