সর্বশেষ সংবাদ :

রাসিকের নব-নির্বাচিত মেয়র লিটনকে ডা. মনসুরের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খাইরুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর রানীবাজারস্থ মেয়র লিটনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা অফিসে উপস্থিত হয়ে রাসিকের নব-নির্বাচিত মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন এবং ফুলেল শুভেচছা জানান সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।
এ সময় সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের সাথে তাঁর সংসদীয় এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল সংখ্যক ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।


প্রকাশিত: June 22, 2023 | সময়: 4:01 am | সুমন শেখ

আরও খবর