, , ।
স্টাফ রিপোর্টার : আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার বিকেলে গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
রাজশাহী লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মনোন্নয়নে শিক্ষক-অভিভাকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইরিন জাফর। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সহকারী প্রধান শিক্ষক তাজমিলা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবি, সাধারণ সম্পাদক আবু সালেক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আর রাজশাহীর উন্নয়নে খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীর উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন তিনি, এবার দেবেন কর্মসংস্থান তাই আগামী ২১জুন রাসিক নির্বাচনে আবারো নৌকা প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করুন।