সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে মেয়র লিটনের পক্ষে নগরীতে প্রচারণা 

স্টাফ রিপোর্টার :

আসন্ন রাসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা চালিয়েছে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শনিবার মহানগরীর উপশহর নিউমার্কেট,কাচাবাজার, দড়িখরবোনার বিভিন্ন স্থানে প্রচারণা চালান নেতৃবৃন্দ।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারন সম্পাদক ইঞ্জি: আশরাফুল হক,সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান কচি, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ জাকির হোসেন (ভিম), দপ্তর সম্পাদক এবিএম আখতারুল ইসলাম,সমিতির নির্বাহী সদস্য জোসনায়ারা খাতুন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী,রাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান,শ্রমিক লীগ নেতা খাইরুল আলম,ছাত্র নেতা জাহিদ,শাহিন,আবু রাইহান,আব্দুল্লাহ প্রমুখ।


প্রকাশিত: May 13, 2023 | সময়: 9:55 pm | Daily Sunshine