সর্বশেষ সংবাদ :

পিআইবি’র ডিজি পদে আবারও নিয়োগ পেলেন জাফর ওয়াজেদ

স্টাফ রিপোর্টার: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক জাফর ওয়াজেদকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। ২১ এপ্রিল থেকে পরবর্তী এক বছরের জন্য পিআইবি’র মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি। এ নিয়ে তৃতীয়বার তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। বৃহস্পতিবার ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
আদেশে বলা হয়েছে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদকে তাঁর বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জাফর ওয়াজেদ। পরবর্তীতে ২০২১ সালে আরও দুই বছরের নিয়োগ পেয়েছিলেন তিনি। গত ২০ এপ্রিল ছিল তার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চাকরির শেষ দিন।


প্রকাশিত: April 26, 2023 | সময়: 5:25 am | সুমন শেখ