বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মসজিদ মিশন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে স্কুল প্রাঙ্গনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে রাজশাহী মসজিদ মিশন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নুরুজ্জামান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।