সর্বশেষ সংবাদ :

মোহনপুরে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা

 

মোহনপুর প্রতিনিধিঃ

 

রাজশাহীর মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রামে খাস জমির উপরে অসহায় বৃদ্ধ কাজেম উদ্দিন শেখের গৃহ নির্মানে জেলা প্রশাসক (ত্রাণ শাখা) এর বরাদ্দ প্রদান করা হয়েছে । বুধবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা চত্তরে বৃদ্ধ কাজেম উদ্দিন শেখের স্ত্রী নুরেছা বেগমের হাতে ২ বান্ডিল ঢেউ টিন ও ৬ হাজার টাকার নগদ চেক তুলে দেন প্রশাসনের কর্মকতা। পাশাপাশি উপজেলার ধোরসা গ্রামের অসহায় পরিবার আশা বেগমের হাতে ২ বান্ডিল ঢেউ টিন ও ৬ হাজার টাকার নদত চেক প্রদান করা হয়।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্ জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার।

 

 

 

সানমাইন/টিএ


প্রকাশিত: November 9, 2022 | সময়: 8:18 pm | Daily Sunshine

আরও খবর