সর্বশেষ সংবাদ :

চিকনাই নদের নৌকাবাইচে জনতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চান্দাই ইউনিয়ন জিন্নাহ ফাউন্ডেশন চিকনাই নদে এ খেলার আয়োজন করেছে। ফাইনাল খেলায় নিউ জনতা এক্সপ্রেস নৌকাদল চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নৌকা বাইচের ফাইনাল খেলা উপভোগ করতে নদীর তীরে হাজারো দর্শক হাজির হয়। তারা করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামুসজ্জামান গোলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান শাহ-আলম মাস্টার, সাবেক সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার।
চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন বলেন, নৌকা বাইচের ফাইনাল খেলায় ৮টি নৌকা অংশগ্রহন করে। উপজেলার সাতইল এলাকার সোনারতরী এক্সপ্রেস রানার্সাপ ও পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার নিউ জনতা এক্সপ্রেস বিজয়ী হয়েছে।
বিজয়ীকে রেফিরেজটর ও রানার্সাপকে এলইডিপি পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


প্রকাশিত: October 21, 2022 | সময়: 6:24 am | সুমন শেখ

আরও খবর