সর্বশেষ সংবাদ :

মান্দায় অন্ত:সত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার

মান্দা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ৬ মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম রাজিয়া সুলতানা (২০)। তিনি পাকুড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও গোয়ালমান্দা গ্রামের বাছির উদ্দিনের স্ত্রী।

মৃত রাজিয়া সুলতানার বাবা আব্দুর রাজ্জাক জানান, প্রায় দুই বছর আগে মেয়ে রাজিয়া সুলতানাকে গোয়ালমান্দা গ্রামের বাছির উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বেশকিছু দিন ধরে সে অসংলগ্ন আচরণ করছিল। এ কারণে চিকিৎসার জন্য জামাই তাকে রেখে গেছেন।

বাবা আব্দুর রাজ্জাক আরও বলেন, মেয়ে রাজিয়া সুলতানা ৬ মাসের অন্ত:সত্তা ছিল। মানসিক সমস্যার কারণে শনিবার দুপুরে বাড়ির সবার অজান্তে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: October 8, 2022 | সময়: 8:35 pm | Daily Sunshine

আরও খবর