সর্বশেষ সংবাদ :

বামিহাল হাই স্কুলে আপত্তিকর অবস্থায় নারীসহ ৪ জন আটক

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল হাইস্কুলে এক নারীসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটককৃতদের সোমবার নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার রাতে উপজেলার বামিহাল হাইস্কুলের নৈশ প্রহরী মোবারক আলীর ছেলে জিন্নাত, তহির উদ্দিনের ছেলে ইদ্রিস, লক্ষ্মীখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে ভূট্টুকে রাজশাহীর রাজপাড়া এলাকার এক নারী সহ ৪ জনকে আটক করে স্থানীয়রা।
পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। সুকাশ ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, আটককৃতদের রোববার নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: August 23, 2022 | সময়: 6:10 am | সুমন শেখ