সর্বশেষ সংবাদ :

তানোরে আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত

 

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে আলোচনা ও প্রতিবাদ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২১ আগস্ট সকাল ১০টায় তানোর উপজেলা আ’লীগ ও যুবলীগের উদ্যোগে তানোর থানা মোড়স্থ প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। এরআগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল তানোর সদরে প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও প্রতিবাদ সভা। শেষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

 

এসময় উপজেলা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়োর হোসেন প্রমুখ। এসময় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: August 21, 2022 | সময়: 8:39 pm | Daily Sunshine