, , ।
সানশাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে সেগুলো সমাধানে তার সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনে বুধবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে এ সাক্ষাৎ হয়। বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ প্রতিনিধি দল পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরলে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যপারে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।” এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে বিজিএমইএ প্রতিনিধি দল। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাাবাদ ব্যক্ত করেন।