বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকে রাজশাহী শহরে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শহরে এ সংক্রান্ত মাইকিংও হচ্ছে ।
জেলা প্রশাসক আবদুল জলিল শুক্রবার রাত ৯ টায় বলেছেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জেলা পর্যায়ের কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় সেই সভাতেই রাত ৮ টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে এবং শনিবার থেকেই এটি কার্যকর হবে।