সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগের ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির (অস্থায়ী) দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, “আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমরা বাংলাদেশে ঠাঁই দেব না। আমরা সন্ত্রাসীদের এ দেশের মাটিতেই বিচার করব। এ দেশের মানুষ বুঝে গেছে, মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এ দেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে, পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা, রং হেডেড মহিলা, লাশ পড়লে খুশি হয়। এজন্য তাঁর ফ্যাসিস্ট দলের লোকজন সারা দেশে আগুন সন্ত্রাস করছে।”

তিনি আরও বলেন, “গলার কাঁটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা মাফিয়া হাসিনাকে ফেরত চাই। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতে হাতকড়া পরিয়ে দেশে হস্তান্তর করবে। আমরা তাঁকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করব।”

রানা হামিদ /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর