বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

বাগমারা(রাজশাহী) সংবাদদাতাঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাটে সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান এর নেতৃত্বে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করার অভিযোগে বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পাট জাত মোড়ক ব্যবহার না করায় দুইজন দোকানিকে পনের হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে সরেজমিনে দেখা যায়, ভবানীগঞ্জ পৌরসভার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট নামক স্থানে কতিপয় অসাধু ব্যাক্তি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করায় পরিবেশ নষ্ট ও অস্বস্থিকর পরিবেশ তৈরি হচ্ছে।

উক্ত স্থানে অভিযান পরিচালনাকালীন আরিফুল ইসলাম  নামক  ব্যবসায়ীকে  দশহাজার টাকা ও আকরাম হোসেন নামক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এছাড়া রাস্তায় যানজট মুক্ত করার জন্য রাস্তার  ‍উপর অবস্থিত দোকানের মালামাল অপসারণ এবং তাদেরকে সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন মোঃ নাদিম আক্তার, সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, রাজশাহী এবং বরুন, এসআই (নি:), এবং বাগমারা থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

মাহফুজুর রহমান প্রিন্স /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬ | সময়: ৯:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine