, , ।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট (বিজিপিসি) ২০২৬-এ প্রথমবারের মতো রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। শিরোপা বিজয়ী শিক্ষার্থী লুবনা সাদিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। লুবনা দেড় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডেও ২য় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতার দুটি পর্বের মধ্যে গত ৩১ অক্টোবর অনলাইনে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর ১৩ নভেম্বর ঢাকায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার আয়োজক ও ভেন্যু হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
একই প্রতিযোগিতায় রুয়েটের আরও দুই জন প্রতিযোগী মাইশা ফারিহা ও ওয়ারদা আহমার ওহানা সেরা ৫০ এর মধ্যে স্থান দখল করেন। এছাড়াও রুয়েট থেকে মোট ১১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের র্যাঙ্কিয়ে স্থান পান।
এদিকে রুয়েটের শিক্ষার্থীবৃন্দের কৃতিত্বপূর্ণ এমন অর্জনকে স্বগত জানিয়েছে রুয়েট প্রশাসন।