, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা মাজার শরীফের সিন্দুকের তালা ও শিকল ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন ?
মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৪ টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা মাজারের সিন্দুকের তালা ও শিকল ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিন্দুকে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, সেখানে পুর্বের মাসের হিসাব অন্তে গত এক সপ্তায় প্রায় এক থেকে দেড় লাখ টাকা ছিলো ।
এ বিষয়ে মাজারের খাদেম সুলতান এ প্রতিবেদককে বলেন, ঘটনার রাতে তিনি মাজারের গেট-সংলগ্ন একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে মাজারের নৈশপ্রহরী মন্টুর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। তবে মন্টুর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় লোকজনের অভিযোগ,বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার, পাঁচশত বছর পুর্বে সুলতান আমলে নির্মিত শাহী মসজি এবং পাশে অবস্থিত সু-বিশাল দিঘি ও জাদুঘরকে ঘিরে এখানে প্রতিদিন শত-শত মানুষের আগমন ঘটে। এ ছাড়াও প্রতি শুক্রবার মাজার জিয়ারত ও হাজত মানত নিয়ে এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে। তারা বলেন, এই মাজারে একজন নৈশ্য প্রহরী ছাড়াও দিঘির মাছ পাহারা দেয়ার জন্য তিনজন নৈশ্য প্রহরি নিযোগ দেয়া রয়েছে। এদের অনেকেই মন্তব্যে করছেন এই চুরির সাথে রহস্য লুকিয়ে আছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার ।তারা চুরির সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, এ বিষয়ে মাজর কর্তৃপক্ষ নতুন(মতওয়ালী)লিখিত কোন অভিযোগ দেননি। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
নুরুজ্জামান/শাহজাদা