সর্বশেষ সংবাদ :

ডাঃ গোলাম কাজেমের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহম্মেদ‘র ৩য় শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মডেল ফ্যামেলি প্লানিং কনফারেন্স রুমে শহীদ ডাঃ কাজেম আলী আহম্মেদ স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টর’স ফোরাম এর জয়েন্ট সেক্রেটারী ও রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রেজাউল করিম, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপধ্যাক্ষ ডাঃ মহিউদ্দিন, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোর্শেদ জামান মিঞা ও ছাত্র নেতা ইমরান নাজির। আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: November 3, 2026 | সময়: 6:07 am | সুমন শেখ