সর্বশেষ সংবাদ :

বিপিএইচসিডিএ’র রাজশাহী বিভাগীয় কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)
রাজশাহী বিভাগীয় শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়েছে।
রাজশাহী বিভাগীয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি সভাপতি অধ্যাপক ডা. মোঃ এ. কে. এম. গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল রাজা নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর রাজশাহী বিভাগীয় শাখার ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, অনুমোদনের তারিখ সনের অক্টোবর থেকে পরবর্তী তিন বছর এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটি রাজশাহী বিভাগের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ এবং বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগের সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই হবে নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:46 am | সুমন শেখ

আরও খবর