, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভাগীয় বই মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরীয়ান মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। সম্মিলিত পাঠাগার আন্দোলন রাজশাহী বিভাগীয় সভাপতি ও জননী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জাসাস আহবায়ক রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা।
বক্তব্য রাখেন সম্মিলিত পাঠাগার আন্দোলন রাজশাহী জেলা সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাঠাগারের হাসিনুর রহমান, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল ওহাব, কেন্দ্রীয় কিশোর পাঠাগারের সাধারণ সম্পাদক সোহাগ আলী, অবসর গ্রন্থাগারের সুলতানা রাজিয়া, হাতেম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন, সিনিয়র লেকচারার জিল্লুর রহমান, মসিদপুর শিক্ষা উন্নয়ন পাঠাগারের শিক্ষক আব্দুর রাজ্জাক, কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক সানারুল ইসলাম বাহার, পদ্মা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন শেখ মনিরুল ইসলাম, মনিরুজ্জামান উজ্জল, মাহবুব দুলাল, খন্দকার নাসির উদ্দিন, এসএম হেদায়েতুল ইসলাম, ইউসুফ আলী চৌধুরী, মোহা. ইনামুল হক, আব্দুল মতিন, হাসনা বেগম, সুফিয়া খাতুন, মুসলেমা সুলতানা, শিরিন আক্তার বানু প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর কালেক্টরেট খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই বইমেলা শেষ হবে আগামী ৬ নভেম্বর। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।