সর্বশেষ সংবাদ :

মোহনপুর থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর থানার গোছা বাজার হাজি মার্কেটের রং মিস্ত্রি মো. মিনহাজ হোসেন মিলন তার রঙের দোকান থেকে ১০৬ গ্রাম হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার এসআরবি’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মোহনপুরের গোছা গ্রামের মিজানুর রহমানের ছেলে মিনহাজ হোসেন মিলকে গ্রেপ্তার করে। এ সময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আসামী এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।


প্রকাশিত: October 18, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ