, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. পিয়ার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর প্রশাসনিক ভবনের নিচতলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।
শোকসভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোহা. দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবী। এ ছাড়া কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোকসভায় মরহুমের স্ত্রী, সন্তান ও শুভাকাঙ্ক্ষীরাও অংশ নেন।
সভায় বক্তারা মরহুম মো. পিয়ার আলীর কর্মনিষ্ঠা, মানবিকতা ও সদাচরণের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁর মৃত্যুতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলে বক্তারা উল্লেখ করেন। শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়।