সর্বশেষ সংবাদ :

বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জীবনবীমা সুরক্ষার আওতায় আনতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বিএমডিএ‘র রাজশাহী প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এ জীবনবীমা সুবিধার আওতাভুক্ত হবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্বাভাবিক মৃত্যু হলে তাঁর নমিনি ৩৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৭২ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন (গ্রাহকসেবা) ঢাকা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাহিদুল ইসলাম (উন্নয়ন), উপ-মহাব্যবস্থাপক মো: রুহুল আমিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ গ্রুপ বীমা চুক্তির ফলে বিএমডিএ‘র কর্মকর্তা-কর্মচারীরা জীবনবীমার আওতায় আর্থিক নিরাপত্তা পাবেন। বিশেষ করে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অকাল,মৃত্যুতে তাঁর পরিবারের জন্য নির্ধারিত বীমার অর্থ আর্থিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 6:07 am | সুমন শেখ