চারঘাট ও মান্দায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার, চারঘাট ও মান্দা প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
এসময় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন,বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপুর্ন প্রতিশ্রুতি। নির্বাচনের আগে বিরোধী দল এটিকে নিয়ে জনগনকে বিভ্রান্তিমুলকঅনেক কথা বলেছেন। কিন্তু আজ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে দেয়া প্রশ্রিুতিবাস্তবায়ন করেছেন। প্রতিকটি পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। হয়ত কেউ আগে, না হয় পরে।
তবে সকলেই পাবেন কার্ড। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল পরিবার পর্যায়ক্রমেফ্যামিলি কার্ডের অধিনে আসবে। কোথায় কোন ধরনের অনিয়ম করা হবে না। পুরোপুরি অনলআনি ডাটার মাধ্যমে নিরপেক্ষ ভাবে পাবেন। কারো হক নষ্ট করা হবে না। তাই প্রতিটি তথ্য সংগ্রহকারীকে নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে।
সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জমানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে নানামুখী আলোচনা করেন।

নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের সার্বিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই অঙ্গীকার নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্বাবলম্বী পরিবার গঠনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও উল্লেখ করেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিটি প্রকৃত যোগ্য পরিবারের হাতে এ কার্ড পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 6:02 am | সুমন শেখ