সর্বশেষ সংবাদ :

আজ দুপুরে যেসকল অঞ্চলে ৬০ কি.মিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

আজ রোববার (১১ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

 

এ সকল এলাকার নৌবন্দর গুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।


প্রকাশিত: August 11, 2024 | সময়: 11:09 am | Daily Sunshine

আরও খবর