, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ডঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আতোয়ার রহমান, কাশফুল কুরআন ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ হাসান মামুন, তানযীমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মাসউদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে ২৪০ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।