, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মিজানুর রহমান মিনু বিএনপির মনোনয়ন পাওয়ায় মহানগর ইজিবাইক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় মিজানুর রহমান মিনুর বাসভবনে সমিতির সভাপতি মনিরুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক উকিলসহ নেতাকর্মীরা বিএনপির এই প্রার্থীকে ধানের শীষ তুলে দেন।
উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সভাপতি দেলওয়ার, সহ-সভাপতি রইদুল, পাপ্পু, বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক সাবদুল এবং সমিতির উপদেষ্টা আনন্দ মন্ডল ও আজিজুল প্রমুখ। এইসময় ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু উপস্থিত সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।