সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

জুবায়ের তুহিন, রাজশাহী:

​রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৮অক্টোবর)বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

​সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠোর নিরাপত্তার বার্তা দেওয়া হয়।

​দুর্গাপুরের মোট ২৩টি পূজামণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন।

​প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শৃ্ঙ্খলা রক্ষায় ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ।​প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক ২ জন করে গ্রাম পুলিশ মোতায়েন।​প্রতিটি মন্দির প্রাঙ্গণ মাদক মুক্ত রাখতে কঠোর সতর্কতামূলক বার্তা প্রদান।এবং সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন ইত্যাদি বিষয়াদি তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী পঞ্চানন্দ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারজিনা খাতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ. ন. ম. রকিবুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. মেহেদী হাসান,শারদীয় দূর্গা পূজার সভাপতি
নিরঞ্জন দীনেশ ও সাধারণ সম্পাদক নিরঞ্জন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

​এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু,দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু,উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল,পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু,পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল,সদস্য সচিব রেজাউল করিম স্বপন এবং উপজেলা ও পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 8, 2026 | সময়: 9:55 pm | Daily Sunshine