সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক মন্ডল।
রংপুর দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসকগণ চক্ষু শিবিরের আসা এলাকার শত শত গরীব অসহায় নারী-পুরুষ চোখের রোগের যাবতীয় সমস্যা বিনামূল্যে পরামর্শ, দৃষ্টি পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন, ৪’নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আঃ আলীম মন্ডল, সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছালাম মিয়া, যুবদল নেতা পিয়ার নবী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলী আক্তার ও ইউপি সদস্য প্রার্থী শিরিন আক্তারসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।


প্রকাশিত: October 6, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ

আরও খবর