, , ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেয়েছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটির খেলোয়াড়রা মোট ১৫টি পদক অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক।
২ ও ৩ অক্টোবর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের খেলোয়াড়রা ফাইট ও পুমসে—উভয় ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দেন। কঠোর অনুশীলন ও আত্মবিশ্বাসের প্রতিফলন হিসেবে আসে একের পর এক সাফল্য।
দোজাংয়ের হয়ে দুটি করে স্বর্ণপদক অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন মারিন আশরাফী ও ইনতাজ আলী। তারা ফাইট ও পুমসে—দুই ইভেন্টেই স্বর্ণপদক জয় করেন। এছাড়া প্রিন্স আদনান ফাইটে স্বর্ণ ও পুমসেতে রৌপ্য এবং আনিকা আফরিন পুমসেতে স্বর্ণ ও ফাইটে রৌপ্যপদক অর্জন করেন।
দুটি করে রৌপ্যপদক পেয়েছেন ফাহমিদা হক ইরা ও তাহসিন জামান। এছাড়া মোছা. জাফরিন জারা একটি রৌপ্যপদক অর্জন করেন। অন্যদিকে মৌনিয়া জামান ও মোছা. জয়নব পুমসে ইভেন্টে একটি করে ব্রোঞ্জপদক অর্জন করেন। পদকজয়ীদের তালিকা মারিন আশরাফী — ফাইটে স্বর্ণ, পুমসেতে স্বর্ণ, ইনতাজ আলী — ফাইটে স্বর্ণ, পুমসেতে স্বর্ণ, প্রিন্স আদনান — ফাইটে স্বর্ণ, পুমসেতে রৌপ্য, আনিকা আফরিন — পুমসেতে স্বর্ণ, ফাইটে রৌপ্য, ফাহমিদা হক ইরা — ফাইটে রৌপ্য, পুমসেতে রৌপ্য, তাহসিন জামান — ফাইটে রৌপ্য, পুমসেতে রৌপ্য, মোছা. জাফরিন জারা — পুমসেতে রৌপ্য, মৌনিয়া জামান — পুমসেতে ব্রোঞ্জ, মোছা. জয়নব — পুমসেতে ব্রোঞ্জ। রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের এ সাফল্যে সংগঠনটির খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।