, , ।
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিলো ভারত। নাম লেখালো এশিয়ান গেমসের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
বৃহস্পতিবার নিশিনে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটে ১৬৯ রান তুলেছিল ভারত। জবাবে ৯.৫ ওভারে ৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারত পায় ১২৪ রানের বিশাল জয়। ওপেনার বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ রানের ইনিংস খেললেও পরের ব্যাটারদের ব্যর্থতায় একটা সময় চাপে পড়েছিল ভারত। ১২৫ রানে তারা হারায় ৬ উইকেট।
কিন্তু ইশান কিষান একপ্রান্ত ধরে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন। ৪৬ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় হার না মানা ৮০ রানের ইনিংস খেলেন ইশান। জবাবে শ্রীলঙ্কার প্রথম তিন ব্যাটারই ফিরে যান শূন্য রানে। ১৮ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অংক ছুঁতে পারেন নুয়ানিদু ফার্নান্ডো (১১ বলে ১৫)। ভারতের জাসপ্রিত বুমরাহ ৭ রানে, অক্ষর প্যাটেল ৮ রানে আর অভিষেক শর্মা মাত্র ২ রান দিয়ে শিকার করেন ২টি করে উইকেট।