সর্বশেষ সংবাদ :

লালপুরে এ্যাম্বুলেন্সের ধাক্কায় একজনের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর-বাঘা সড়কের উধনপাড়া নামক স্থানে কুষ্টিয়াগামী একটি লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। সাদেক আলী উপজেলার উধনপাড়া গ্রামের মৃত জোড়ান আলীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন সাদেক আলী এসময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী লাশবাহী এ্যাম্বুলেন্স (কুমিল্লা – ছ ৭১-০০৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:51 am | সুমন শেখ

আরও খবর