, , ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট ও আলুপট্টি মোড়ে তথ্য অধিকার বিষয়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার তথ্য অধিকার বিষয়ক প্রচারণা কার্যক্রমের মাধ্যমে প্রায় দুইশত নাগরিক-কে তথ্য অধিকার আইন, ২০০৯ এর ভিত্তিতে তথ্যের জন্য আবেদন, আপীল ও অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি দিবসের ধারণাপত্র এবং তথ্য অধিকার আইনের তথ্যপত্র বিতরণ করা হয়।
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে অধিকতর জনসচেতনতা তৈরির মাধ্যমে আইনটি প্রয়োগে জনগণ বিশেষত তরুণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণের পাশাপাশি তথ্য অধিকার আইন ও সংশ্লিষ্ট নীতিমালা চর্চার মাধ্যমে সেবা প্রদানকারী কর্তৃপক্ষকে স্বতস্ফুর্তভাবে ও চাহিদার ভিত্তিতে তথ্য প্রদানে দায়বদ্ধ করার ক্ষেত্র তৈরির লক্ষ্যে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রচারণা কার্যক্রমে দায়িত্ব পালন করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা মো: মারুফ বিন ফারুক, সদস্য মোছা: আনিকা তাবাসসুম, জয় কুমার কুরী, মুরাদ হোসেন ও মো: কাওছার ইসলাম।