, , ।
স্টাফ রিপোর্টার: এসআরবি-এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় পবা উপজেলার বড়গাছী বাজার এলাকায় কতিপয় কিছু সংখ্যাক মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য নিয়ে বড়গাছী শেখ পাড়া গ্রামস্থ মোঃ রাসেল আলীর বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল আলী (২৪), পিতা- মোঃ সালাম মন্ডল, সাং- বড়গাছী পূর্বপাড়া, ২। মোঃ দুলাল (৫০), পিতা- মৃত মসলেম আলী, সাং-শিরলিয়া, ৩। মোঃ সিরাজ আহমেদ (২০), পিতা- মুত বেলাল হোসেন, সাং-বড়গাছী কারিগরপাড়া, সর্বথানা-পবা, জেলা-রাজশাহীদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৬১ কেজি গাঁজা উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং জব্দকৃত আলামত ক। গাঁজা-৬১ কেজি, খ। ফোন-০২ টি উদ্ধার করে। উক্ত মাদক কারবারীকে বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।