, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর পিতা মুসলিম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের নিজ বাড়িতে ছিলেন। তাঁর মৃত্যুতে রাজশাহী শিক্ষা বোর্ড পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ যেন মরহুম মুসলিম উদ্দিন চৌধুরীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।