সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে ধনবাড়ী উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ৭টি ইউনিয়নের ৫৭ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী। এসময় উপজেলা প্রকৌশলী মোকাদ্দেস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গ্রাম পুলিশ নিশি কান্ত বলেন, এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, সাইকেল চালিয়ে গ্রাম পুলিশ সদস্যগণ সরকার তথা প্রশাসন কে তাদের কার্যক্রমে সহায়তা করবে।


প্রকাশিত: September 23, 2026 | সময়: 5:10 am | সুমন শেখ