, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ওসি মনোয়ার জাহান সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে নলডাঙ্গা থানার ফেসবুক আইডি থেকে এ শুভেচ্ছা জানান তিনি।
ওসি মনোয়ার জাহান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
নলডাঙ্গাকে আরো নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে নবাগত ওসি সকলের সহযোগিতা কামনা করেছেন। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনোয়ার জাহান গত ১ সেপ্টেম্বর নলডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।