ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে সন্মান জানাতে সংবর্ধনা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে ৪ টায় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যান সমিতির আয়োজনে ধামইরহাট উপজেলা ডাকবাংলো হলরুমে প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে এবং আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এমতাজ হোসেন উপ-উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিফাত আরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্মীতলা, কাজি তাহমিনা সারমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামইরহাট, মিন্টু রহমান অফিসার ইনচার্জ ধামইরহাট, শেখ আব্দুল্লাহ আল মামুন মাধ্যমিক শিক্ষা অফিসার ধামইরহাট, শামীম হোসেন ঢাকাস্থ ধামইরহাট-পত্মীতলা কল্যান সমিতির সাংগাঠনিক সম্পাদক, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ঢাকাস্থ ধামইরহাট-পত্মীতলা কল্যান সমিতি এ আর এম সাদাত। পরিশেষে ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও ডাইরি এবং ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।


প্রকাশিত: September 19, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ