সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে রাওতারা বিলে পোনামাছ অবমুক্তকরণ

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় মুক্ত জলাশয়ে রাওতায় বিলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রাওতারা বিলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্তকরণ করেন ৪৬, নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার শরিফ উল আলম, এলজিডি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।


প্রকাশিত: September 18, 2026 | সময়: 4:41 am | সুমন শেখ