, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এডিস মশা নিধনে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে এডিস মশা প্রতিরোধ ও নিধনে সপ্তাহব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের উদ্যোগে বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে এডিস মশা নিধনে সচেতনতামূলক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম দোগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌফিক এলাহী ও যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের আশে পাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।