, , ।
স্টাফ রিপোর্টার: নাম মোনোয়ারা বেগম। বয়স ৭০ ছুঁইছুঁই। অসুস্থ হয়ে এক রকম বিছানা বন্দি জীবন কাটাচ্ছিলেন তিনি। অসুস্থ মোনোয়ারা বেগমের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে রক্ত বন্ধ ফাউন্ডেশন। তাদের উপহার দেয়া হুইল চেয়ারে বসে দীর্ঘদিন পর অসুস্থ মোনোয়ারা বিছানা ছেড়ে বেরিয়ে আসেন বাইরে।
রক্ত বন্ধন ফাউন্ডেশনের রুমেল জানান অসুস্থ মোনোয়ারা বেগম ৬ মাসের বিছানা বন্দী হয়ে জীবন পার করছিলেন। বিষয়টি জানতে পেরে তারা একটি হুইল চেয়ার দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। রক্ত বন্ধন ফাউন্ডেশনের ২৬ তম হুইল চেয়ার বিতরণ এটি।
রক্ত বন্ধন ফাউন্ডেশনের রুমেল জানান, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রতিটি মানুষের কর্তব্য। রক্ত বন্ধন ফাউন্ডেশন বরাবর চেষ্টা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ ফান্ডেশনের সদস্যরা মানুষের সেবা করতে পারলে আনন্দ পায়। আমাদের সবারই উচিত নিজেদের আশেপাশের অসহায়দের জন্য এগিয়ে আসা।
অসুস্থ মোনোয়ারা বেগম জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় চামেলীর মা। চামেলী নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত খেলেছেন। এরপর ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে চামেলী জাতীয় দল থেকে অবসর নেন। তারপর চাকরি নেন আনসার ভিডিপিতে।