, , ।
প্রেস বিজ্ঞপ্তি :
রাজশাহী গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামে আদিবাসী সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি ধর্মই তার অনুসারীদেরকে নৈতিক ও চারিত্রিক ভাবে উন্নত নাগরিক হওয়ার শিক্ষা দেয়। কোন ধর্মই ন্যায্যতার প্রশ্নে আপোষ করে না তাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে সুসংহত করতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার পরে যে সকল দল বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তারা কেউ ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের মৌলিক চাহিদার দিকে নজর দেননি। বরং তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আদিবাসী সহ ভিন্ন ধর্মাবলম্বী ভাইবোনদের সকল প্রকার ন্যায্য সুযোগ-সুবিধা গুলোকে তাদের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে।
আদিবাসী সন্তানরা শিক্ষা ও খেলাধুলায় অগ্রগামী হতে পারে এজন্য তিনি সামনের দিনে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।
৭ অক্টোবর,শুক্রবার বিকাল ৪ টায় গোদাগাড়ী উপজেলা মোহনপুর ইউনিয়ন আদিবাসী সমাবেশে মোহনপুর ইউনিয়ন আমীর জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা কর্মপরিষদের সদস্য ডঃ মুহাম্মদ ওবায়দুল্লাহ্, গোদাগাড়ী উপজেলা আমির নুমায়ন আলী,সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান,কাকঁনহাট পৌরসভার আমীর মাওলানা নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমাদের নেতা অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ী তানোরকে উন্নত অঞ্চল হিসাবে গড়তে চাই।যেখানে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে, ন্যায়বিচার ও সমমর্যাদার ভিত্তিতে।
সানশাইন /শামি