সর্বশেষ সংবাদ :

৪ বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতের মাটিতে

স্পোর্টস ডেস্ক: বিদেশের মাটিতে নিলাম আয়োজনের সাম্প্রতিক ধারায় এবার পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের ২০২৭ মৌসুমের নিলাম ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালের নিলাম কোচিতে হওয়ার পর পরবর্তী নিলামগুলো দেশের বাইরে আয়োজন করে বিসিসিয়াই ও আইপিএল কতৃপক্ষ। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে বসেছিল আইপিএলের নিলামের আসর। তবে এবার ছোট পরিসরের নিলামটি ভারতেই আয়োজন করতে চায় বিসিসিআই। যদিও ২০২৭ সালের পরবর্তী মেগা নিলাম আবারও বিদেশে হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিদেশে প্রতিনিধি দল পাঠানোর ক্ষেত্রে যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যবস্থাপনার জটিলতা নিয়ে দলগুলো আপত্তি জানিয়েছিল। গত বছর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামের সময়ও বিষয়টি বিসিসিআইয়ের নজরে আসে। এরপরই এবারের নিলামের জন্য ভারতের কোনো একটি শহরকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল।
তবে নিলামের শহর এখনো চূড়ান্ত হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম থাকায় পাঁচ তারকা হোটেলে পর্যাপ্ত কক্ষ পাওয়া যাবে কি না, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে।


প্রকাশিত: September 17, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ