সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বাংলাদেশ গার্ল গাইডস আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের “২৪ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি বিলসিমলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন
রাজশাহী অঞ্চল আঞ্চলিক কার্যালয় মাঠ প্রাঙ্গণে এ আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আক্তার জাহান সাথী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিনা আবেদীন বিনু। অনুষ্ঠানের শুরুতে সাবেক কমিশনার মাহমুদা বানুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গাইডার শাহানা খাতুন। এছাড়াও নৃত্য পরিবেশন করেন আলো রানী। এই অধিবেশনে অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ৮টি জেলা থেকে গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 7, 2026 | সময়: 1:41 am | সুমন শেখ